পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ‘খুবই মর্মপীড়াদায়ক’

ঢাকা : ব্রিটিশ আন্তর্জাতিক সহায়তা সংস্থার (ডিএফআইডি) প্রধান মার্ক লোকক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ‘খুবই মর্মপীড়াদায়ক’ হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণে বাংলাদেশকে দেয়া সমর্থন অব্যাহত রাখতে চায় ব্রিটেন। তবে এ মুহূর্তে রাজনৈতিক অচলাবস্থায় আমরা উদ্বিগ্ন।’

সোমবার রাজধানী ঢাকার কড়াইল বস্তি পরিদর্শন শেষে মার্ক লোকক সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। এ বস্তির অবকাঠামো উন্নয়নে এবং বস্তিবাসীর জীবনমান উন্নয়নে ব্রিটেন গত আট বছরে ১০ কোটি ডলারের চেয়ে বেশি অনুদান দিয়েছে। বস্তিটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং ঘনবসতিপূর্ণ হিসেবে বিবেচিত।

মার্ক লোকক বলেন, পরিস্থিতিকে স্বাভাবিক করতে রাজনৈতিক দলগুলোকে কঠোর পরিশ্রম করতে হবে। রাজনৈতিক অচলাবস্থার অর্থ হচ্ছে শিক্ষার্থীরা স্কুলের পরীক্ষা দিতে না পারা। বিদ্যমান সমস্যার সমাধান করে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সবারই দায়িত্ব রয়েছে।

কড়াইলের অধিবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা ডিএফআইডির পার্মানেন্ট সেক্রেটারির কাছে তুলে ধরেন। এ ব্যাপারে মার্ক লোকক বলেন, ভূমির ওপর নিয়ন্ত্রণ রয়েছে এমন ধনী ও ক্ষমতাধরদের কাছে কড়াইলের বাসিন্দারা অসহায়।

ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো দেখতে মার্ক লোকক গত রোববার দুইদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ‘খুবই মর্মপীড়াদায়ক’

আপডেট টাইম : ০৩:৫৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫