অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থী আইনজীবীদের চরম ভরাডুবি

ঢাকা : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল) এবারো নিরঙ্কুশ জয় পেয়েছে। চরম ভরাডুবি হয়েছে আওয়ামীপন্থী আইনজীবীদের।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয় পেয়েছে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। অপরদিকে সহ- সভাপতি সহ ৩টি পদ পেয়েছে আওয়ামীপন্থী আইনজীবীরা।

আজ (মঙ্গলবার) ভোর সাড়ে ৩টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ১৭৫০ ভোট পেয়ে পুনরায় এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ও সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ১৮৫০ ভোট পেয়ে ৩য় বারের মতো বিজয়ী হয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১৫-১৬) নির্বাচনে ভোট নেয়া সম্পন্ন হয়েছে। দু’দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ৪ হাজার ৩৬২ জনের মধ্যে ৩ হাজার ৫২৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে ৮১ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থী আইনজীবীদের চরম ভরাডুবি

আপডেট টাইম : ০৪:০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫