পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

মাশরাফিকে সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে গর্বিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি মাশরাফিকে সান্ত্বনা দেন।
আজ শুক্রবার মেলবোর্নে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেয় প্রবাসী বাংলাদেশিরা। সেই অনুষ্ঠানেই বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাপনের সঙ্গে কথা বলার পর তিনি অধিনায়ক মাশরাফির সঙ্গেও কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী মাশরাফিকে বলেন, বিশ্ববাসী দেখেছে তোমাদের কিভাবে হারানো হয়েছে; তোমরা মন খারাপ করবে না। আমরা একদিন বিশ্বকাপ জিতবোই।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, মাশরাফির সঙ্গে কথোপকথনে পুরো দলকে প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনালে আম্পায়ারদের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ওঠে। পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গৌল্ড ছিলেন মেলবোর্নের মাঠের আম্পায়ার। আম্পায়ারের সিদ্ধান্তে নানা সমালোচনার মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

মাশরাফিকে সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫