পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মুস্তফা কামালের বিরুদ্ধে মামলা করবে দুই আম্পায়ার

ঢাকা : আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের বিরুদ্ধে মামলা করবেন বিতর্কিত দুই আম্পায়ার। ভারত-বাংলাদেশ ম্যাচের ‘সততা’ নিয়ে প্রশ্ন তোলায় বিতর্কিত ইয়ান গোল্ড ও আলিম দার নামে এই দুই আম্পায়ার মামলা করবেন বলে জানা গেছে।

সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় এই দুই আম্পায়ার প্রচ- অপমানিত বোধ করছেন। তারা অপমানিত হয়েছেন আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামালের মন্তব্যে। এ জন্য খোদ আইসিসির সভাপতির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। এ জন্য তারা আইসিসির গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিদের সঙ্গেও নাকি আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন।

আইসিসি সভাপতি ও বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ম্যাচ শেষে সরাসরিই অভিযুক্ত করেছেন আম্পায়ারিংকে। তিনি বলেছেন, “দুই আম্পায়ারের খেলা পরিচালনা ছিল ভুলে ভরা ও অত্যন্ত নিম্নমানের। তাদের আম্পায়ারিং দেখে মনে হয়েছে কোনো নির্দিষ্ট অ্যাজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্য নিয়েই তারা মাঠে এসেছিলেন।”

এদিকে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, আইসিসি সভাপতির বক্তব্যকে দুই আম্পায়ার ‘ব্যক্তিগত আক্রমণ’ হিসেবেই মনে করছেন। তারা মনে করেন, মুস্তফা কামালের এসব মন্তব্যে তাদের ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। খুব সম্ভবত আইসিসির সবুজ সংকেত পেলেই তারা দুজন মামলা-মোকদ্দমার দিকে এগোবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মুস্তফা কামালের বিরুদ্ধে মামলা করবে দুই আম্পায়ার

আপডেট টাইম : ১০:২৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫