পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

সরকার সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে : তথ্যমন্ত্রী

বাংলার খবর২৪.কম500x350_a8c9afc9f492f31b1c4a8767fc40e8e9_হাসানুল-হক-ইনু: সম্প্রচার নীতিমালা নিয়ে সমালোচকদের বক্তব্য গ্রহণযোগ্য নয় নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটউটে (পিআইবি) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পিআইবি-এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক এ আলোসভা সভার আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র, সাংবাদিক ও সংবাদপত্রের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এনিয়ে একটি সম্প্রচার নীতিমালা করা হয়েছে। সরকার সাংবাদিকদের স্বাধীনতা দিতে চায়। এ বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা আপনাদের স্বাধীনতা ভোগ করবেন।
সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, এ নীতিমালার বিষয়ে একটি কমিশন গঠন করা হবে। কমিশন একটি আইন প্রণয়ন করবে। নীতিমালার অনেক কিছুই আইনে যাবে না। তাই সমালোচনা নিয়ে বসে না থেকে আইন তৈরিতে সরকারকে সহযোগিতা করতে সমালোচকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
পিআইবি-এর চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বেসরকারি টেলিভিশন একাত্তরের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

সরকার সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৬:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০১৪