পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

টঙ্গীতে কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক

টঙ্গী : টঙ্গীতে নিটল টাটা গ্রুপের সার্ভিস সেন্টারের প্রায় ২২ লাখ টাকার মাল বোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতিকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত যুবলীগ নেতার নাম ফারুক হোসেন।

শনিবার বিকেলে তাকে টঙ্গী থেকে আটক করে গাজীপুর জেলা ডিবি পুলিশ। আজ রোববার তাকে গাজীপুর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যে নেয়া হয়েছে।

শিল্প শহর টঙ্গীতে তিনি ‘পাইপ ফারুক’ নামে ব্যাপক পরিচিত। গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী ৫৫ নম্বর ওয়ার্ড (মিলগেট, মাছিমপুর, হাসপাতাল, থানা এলাকা) যুবলীগের বর্তমান সভাপতি তিনি।

টঙ্গী মিল গেট এলাকায় অবস্থিত নিটল টাটা গ্রুপের সার্ভিস সেন্টারের প্রশাসনিক অফিসার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার লালমাটিয়ার একজন ক্রেতা নিটল টাটার সার্ভিস সেন্টারের বেশ কিছু অব্যবহৃত পুরনো যন্ত্রাংশ ক্রয় করেন। এসব যন্ত্রাংশ মেরামত করার পর যার মূল্য দাঁড়াবে প্রায় ২২ লাখ টাকা। গত ২৯ মার্চ রাত ১২টায় মায়ের দোয়া ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ডভ্যানে করে এসব যন্ত্রাংশ লালমাটিয়ায় পাঠানো হচ্ছিল। মালবাহী ভ্যানটি সার্ভিস সেন্টার থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় মিলগেট বাস স্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হয়। পরে চালক টঙ্গী-আশুলিয়া সড়কের কামারপাড়া তালতলা এলাকা থেকে কর্তৃপক্ষকে মোবাইল ফোনে জানান, পাইপ ফারুক তার গাড়িটি জোর করে ছিনতাই করেছে। এরপর থেকে গাড়ি চালক ও মালামালের কোন হদিস পাওয়া যাচ্ছে না। নিটল টাটা কর্তৃপক্ষ বিষয়টি গাজীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে ডিবি পুলিশ শনিবার বিকেলে পাইপ ফারুককে আটক করে।

ডিবি সূত্র জানায়, ফারুককে সাথে নিয়ে ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

জানা গেছে, যুবলীগ নেতা ফারুক নিটল টাটার সার্ভিস সেন্টারসহ মিলগেট এলাকায় ৯টি কারখানার ওয়েস্টেজ মাল উত্তোলন করেন। তিনি মিল গেট এলাকায় রাজউকের বিভিন্ন শিল্প প্লটের রাস্তার দুই ধারের জায়গা দখল করে ২৬টি গোডাউন তৈরি করে ভাড়া দিয়েছেন। টঙ্গীর দত্তপাড়ায় তার ২টি ৬তলা সুরম্য বাড়ি, ২টি টিনশেড বাড়ি এবং জেলার শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় ১২ বিঘা জমিও রয়েছে বলে তার ঘনিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া টঙ্গীর প্রাণ কেন্দ্র স্টেশন রোড বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি, ছিনতাইকারী ও জমি দখলসহ বিভিন্ন ঘটনায় ফারুক ব্যাপক সমালোচিত। ইতিপূর্বে এসব ঘটনায় প্রতিপক্ষের সাথে তিনি বেশ কয়েক বার রক্তক্ষয়ি সংঘর্ষেও লিপ্ত হন বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টঙ্গীতে কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক

আপডেট টাইম : ০৫:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০১৫