পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা

ঢাকা আসছে নেপাল ফুটবল দল

500x350_e89bf60ca63833f7ba8b6a5981fca2f1_70783_5558বাংলার খবর২৪.কম: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বিপক্ষে ২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সোমবার ঢাকায় আসছে নেপাল ফুটবল দল। কাঠমান্ডু থেকে বিকাল ৪টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবে ফুটবলাররা।

ইনচন এশিয়ান গেমস সামনে রেখে জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ দুটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য নেপালকে আমন্ত্রন জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই আমন্ত্রনেই ঢাকা আসছে নেপাল ফুটবল দল।

সোমবার বিমানবন্দর থেকে সভারে বিকেএসপিতে চলে যাবে অতিথি দলের ফুটবলাররা। পরদিন বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বিপেক্ষ প্রথম প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে নেপাল। দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে ২৯ আগস্ট। এ ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটির সম্পূর্ণ খরচ বহন করছে এসএস স্টিল। রবিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য তাবিথ আউয়াল।

তিনি আরও জানিয়েছেন, ‘ফুটবলটা ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। তাই একটি প্রীতি ম্যাচ আমরা ঢাকার বাইরে আয়োজন করছি। অনেকদিন পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হচ্ছে। আমি আশা করছি ভাল খেলা উপহার দেবে আমাদের দল।’

তিনি আরও বলেন, প্রীতি ম্যাচ দুটির সম্পূর্ণ খরচ বহন করছে এসএস স্টিল। তারা এ ম্যাচ দুটির টাইটেল স্পন্সর। শুধু প্রীতি ম্যাচই নয়, ভবিষ্যতেও ফুটবলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এসএস স্টিলের চেয়ারম্যান কাজী শাকিল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফুটবল আমার প্রিয় একটা খেলা। এখন যতোটুকু পারছি করছি। ভবিষ্যতেও ফুটবলের পাশে থাকবো।’

প্রীতি ম্যাচ হলেও দুটি ম্যাচই টিকেট কেটে খেলা দেখতে হবে দর্শকদের। টিকেটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০ টাকা। দুটি ম্যাচই বিটিভি সরাসরি সমপ্রচার করবে। জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

Tag :
জনপ্রিয় সংবাদ

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা

ঢাকা আসছে নেপাল ফুটবল দল

আপডেট টাইম : ০২:৩৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪