অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

উত্তরায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

রাজধানীর উত্তরায় আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী এবং আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের খবর জানা যায়নি। এদিকে একই ওয়ার্ডে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থীর ওপর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকেরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তরার তিন নম্বর সেক্টরের রাজলক্ষ্মী মার্কেটের সামনে এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফছারউদ্দিন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুই দিক থেকে ওই দুই প্রার্থীর সমর্থকেরা মিছিল নিয়ে আসেন। রাজলক্ষ্মী মার্কেটের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে লাঠি-রড নিয়ে পাল্টাপাল্টি ধাওয়াও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আফছারউদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ভাতিজা অপু ফোন ধরে বলেন, ‘আমরা কিছু করিনি। ওরা আমাদের পেছন থেকে হামলা করেছে।’

অপর প্রার্থী আনোয়ারুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো অভিযোগ পাইনি।’ পরে এ প্রতিবেদক প্রত্যক্ষদর্শী ও আফছারউদ্দিনের ভাতিজার বরাত দিয়ে সংঘর্ষের ঘটনার কথা উল্লেখ করলে তিনি বলেন, মারামারি হয়নি। মৃদু উষ্ণতা তৈরি হয়েছিল, পুলিশ গিয়ে সেটি প্রশমন করেছে।

আরেক বিদ্রোহী প্রার্থীর ওপর হামলার অভিযোগ: একই ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমানের ওপর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আফছারউদ্দিনের লোকেরা হামলা করেছে বলে তিনি অভিযোগ করেছেন।

মুস্তাফিজুর রহমান রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে তিনি তাঁর সমর্থকদের নিয়ে নয় নম্বর সেক্টরে ভোটারদের স্লিপ বিতরণ করতে গেলে আফছারউদ্দিন ও তাঁর লোকেরা তাঁদের ওপর হামলা চালায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি

উত্তরায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আপডেট টাইম : ০৪:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০১৫