অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

নোয়াখালীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

বাংলার খবর২৪.কম500x350_5b5e5e109a06fc656f15896db162f1a1_full_1051980516_1398751311 নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে সোমবার রাতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ১০-১২টি দোকানপাটে হামলা ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চরজব্বার থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রবিবার চরওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির একক প্রার্থী সাথে আওয়ামী লীগের অজিউল্লা ও হাবিউল্যা পলাশ প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে বিএনপির জুয়েল বিজয়ী হন।

সোমবার রাত আটটার দিকে নির্বাচনে পরাজয়ের জন্য অজিউল্লা ও হাবিউল্যা পলাশ একে অপরকে দায়ী করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। রাত পৌনে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য মোস্তফা কামাল জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠানসহ বাজারের ১০-১২টি দোকানপাটে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে চরজব্বার থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

নোয়াখালীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

আপডেট টাইম : ০৭:৪২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪