অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড।

পুলিশের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলা

ee42-311x186চলমান কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোর সময় হাইওয়ে পুলিশের ওপর হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় এ ঘটনা ঘটে।

বার আউলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন জানান, ভাটিয়ারি এলাকায় অভিযান চলাকালে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসহাকের ছেলে রবিউলের গাড়ি আটক করে পুলিশ।

গাড়ি আটক করায় পুলিশের সাথে দুর্ব্যবহার করেন রবিউল। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত রবিউল পুলিশকে বিভিন্ন ধরণের হুমকি ধমকি দেন। ঘটনার কিছুক্ষণ পরে মোবাইল ফোনে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ডেকে এনে পুলিশের ওপর হামলা চালান রবিউল। এতে ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম আহত হন।

আহত সার্জেন্টকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক

পুলিশের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলা

আপডেট টাইম : ০৫:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪