অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নিজের মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে গাছে বেঁধে নির্যাতন

যশোর : নিজের মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গাছে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে আমিরুল ইসলাম (৪০) নামে এক স’মিল শ্রমিককে অমানুষি ক নির্যাতন করা হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। এ ঘটনায় মিল মালিক আবদুল হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যশোর শহরের শেখহাটি হাইকোর্ট মোড়ে সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আহত আমিরুল ইসলামের বাবার নাম আবদুস সুবহান। যশোর উপশহরের ৯নম্বর সেক্টরে তাদের বাড়ি বলে জানা গেছে।

আহত আমিরুল জানান, শেখহাটি জামরুলতলায় আবদুল হালিমের স’মিলে তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানকার কর্মচারী হিসেবে স’মিলের মালিকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। এরপর তিনি ওই মিলের কাজ ছেড়ে দেন। স’মিলের মালিক আবদুল হালিম তার কাছে টাকা না চেয়ে তার মেয়ের মোবাইল নম্বর যোগাড় করে তাকে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে তিনি আমিরুলের মেয়েকে কুপ্রস্তাব দেন। তার মেয়ে প্রস্তাবে সাড়া না দেওয়ায় হালিম প্রায়ই তাকে ফোন করে পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। আমিরুল ইসলাম সোমবার বিকেল ৫টার দিকে হালিমের বাড়িতে গিয়ে মেয়েকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে হালিম ও তার লোকজন আমিরুলকে ধরে গাছে বেঁধে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন নির্যাতনের ঘটনার ভিডিওচিত্রও ধারণ করেন। তবে ভয়ে কেউ আমিরুলের সাহায্যে এগিয়ে যায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিরুল ইসলামকে গাছে বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পায়। এরপর তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী জানান, খবর পেয়ে তারা আমিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ছাড়া গাছে বেঁধে নির্যাতন করায় আবদুল হালিমকে আটক করা হয়েছে। অনৈতিক ব্যাপার ও পাওনা টাকার বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নিজের মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট টাইম : ০২:৪৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫