অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সাবেক সংসদ গিয়াসের বিরুদ্ধে হত্যা মামলা

বাংলার খবর২৪.কম,narayangongনারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলেকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন ও তার তিন ছেলেসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহত স্কুলছাত্র মো. মোরসালিনের (১৬) বাবা কেন্দ্রীয় আওয়ামী ওলামালীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারী বাদী হয়ে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলার এজাহারভুক্ত আসামির মধ্যে শাকিল ও ওমর নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রোববার দুপুরে বাসা হতে বের হয়ে নিখোঁজ হয় মোরসালিন। সোমবার সন্ধ্যায় হীরাঝিল এলাকায় গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের পুকুরে তার লাশ পাওয়া যায়।

মামলার অন্য আসামিরা হলেন গিয়াস উদ্দিনের তিন ছেলে ফয়সাল, সাদরিল, সানবির, স্থানীয় প্রয়াত মুসলিম ওরফে তোতামিয়ার ছেলে আকরাম, নূরু মিয়ার ছেলে মিঠু, নয়াআটি মুক্তিনগরের কুদ্দুসের ছেলে স্বপন, পাইনাদী নতুন মহল্লার ইঞ্জিনিয়ার রফিকের ছেলে পাভেল, মসজিদ গলির আবদুল হকের ছেলে শাকিল, সরণি হাউজিংয়ের মানিকের ছেলে ওমর, মনিরুল ইসলাম রবির ছেলে পিতুল, স্বাধীন ও সোনারগাঁর পানামনগরের ইমরান।

মামলার নথি থেকে জানা যায়, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের পূর্ব পরিকল্পনা ও হুকুমে অন্য আসামিরা রোববার বেলা ১২টার পর থেকে সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার মধ্যে কোনো সময় মোরসালিনকে হত্যা করে।

মোরসালিন নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার এরিবস এন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, লাশের ডান চোখে রক্তাক্ত জখম ও নাক দিয়ে রক্ত ঝড়া দেখে পুলিশ ও নিহতের স্বজনরা নিশ্চিত যে মোরসালিন পরিকল্পিত হত্যার শিকার হয়েছে।

তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সাবেক সংসদ গিয়াসের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট টাইম : ০২:৩৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪