অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড।

খালেদা-তারেক মদিনা থেকে মক্কায়

bnp1পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ইফতারের পর তারা মক্কার উদ্দেশে রওয়ানা হন। বুধবার ওমরাহ পালন করবেন তিনি।

এর আগে গত তিন দিন মদীনার পবিত্র মসজিদে নববীতে ইবাদত-বন্দীগিতে সময় কাটান খালেদা জিয়া ও তারেক রহমান।

রোববার রাত ১২টা ১০ মিনিটে খালেদা জিয়া ও তারেক রহমান মসজিদে নববীতে অবস্থিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) -এর রওজা মোবারক জিয়ারত করেন। সেখানে দোয়া মোনাজাত করেন তারা। সোমবার আছর থেকে তারাবির নামাজ পর্যন্ত তারা মসজিদে নববীতে ছিলেন।

মঙ্গলবার ইফতার ও মাগরিবের নামাজ শেষে বিমানযোগে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা মদীনা থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

খালেদা জিয়া গত ২০ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে বাদশাহর আমন্ত্রণে সৌদিতে যান।

খালেদা জিয়ার সাথে সফর সঙ্গী হিসেবে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ড. জোবায়দা রহমান, মেয়ে জায়েমা রহমান, আরাফাত রহমানের স্ত্রী ও মেয়েরা, মিসেস শামীম ইস্কান্দারসহ বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গীরা এবং বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের সংবাদ কাভার করতে বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক

খালেদা-তারেক মদিনা থেকে মক্কায়

আপডেট টাইম : ০৫:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪