পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

অশালীন মন্তব্য: তুরিন আফরোজকে ট্রাইব্যুনালে তলব

বাংলার খবর২৪.কম: index_49178জামায়াত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে আইনি যুক্তি উপস্থাপনকালে অশালীন মন্তব্য করায় প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে তলব করেছে ট্রাইব্যুনাল।

আগামী মঙ্গলবার তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ দেয়।

মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারের বিরুদ্ধে আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনকালে রংপুর টাউন হলের একটি ঘটনা বর্ণনা করার সময় তুরিন আফরোজ এ টি এম আজহারুল ইসলামকে পশু ও নরপশু বলেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ বিষয়ে আজহারের আইনজীবি শিশির মনির ট্রাইব্যুনালে বিষয়টি উপস্থাপন করে বলেন, প্রশিকিউটর তুরিন আফরোজ যা বলেছেন তা অসৎ উদ্দেশ্য প্রণোদিত ও আদালত অবমাননার শামিল।

এরপর ট্রাইব্যুনাল বলেন, কবিতা, গল্প, নাটকে অনেক ভাষা ব্যবহার করা যায়। কিন্তু আদালতে তা বলা যায় না। একজন আসামি নির্দোষ বা দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত এ রকম কথা বলা যায় কি? বিষয়টি ট্রাইব্যুনালে উপস্থিত প্রসিকিউটর জিয়াদ আল মালুমকে আদালত জিজ্ঞাসা করেন।

জবাবে জিয়াদ আল মালুম বলেন, তুরিন আফরোজের শব্দচয়ন অসতর্কতামূলক, কিন্তু উদ্দেশপ্রণোদিত নয়। এটা আদালতের ভাষা নয়। তাই আমরা দুঃখ প্রকাশ করছি। এরপর শুক্রবার তুরিন আফরোজকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

অশালীন মন্তব্য: তুরিন আফরোজকে ট্রাইব্যুনালে তলব

আপডেট টাইম : ০৮:৩৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪