পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ইডেন কলেজে সাধারণ ছাত্রীকে পেটালো ছাত্রলীগ কর্মীরা

,ঢাকা: রাজধানীর ইডেন মহিলা কলেজের কয়েকজন ছাত্রলীগ কর্মী সাধারণ ২ জন ছাত্রীকে পিটিয়েছে। রান্নার সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা হওয়ায় তাদের পিটিয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কলেজের খদেজা খাতুন হোস্টেলের তৃতীয় তলার রান্না ঘরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোস্টেলের রান্না ঘরে সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ২ জন ছাত্রী দিপা এবং ফারজানা রান্না করছিলেন। এসময় তাদেরকে ছাত্রলীগ কর্মী তানজিলা চুলা ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু রান্না শেষ না হওয়ায় দিপা ও ফারজানা চুলায় কাজ করতেই থাকে। এক পর্যায়ে আক্রমনাত্মক হয়ে সিনিয়র সহ-সভাপতি রুমানা আক্তারের অনুসারী তানজিলাসহ আরও কয়েকজন কর্মী দিপা এবং ফারজানাকে চুল ধরে টানতে টানতে নিয়ে গিয়ে মেঝেতে ফেলে প্রচুর মারপিট করে। এক পর্যায়ে দিপার শরীরের বিভিন্ন স্থানে নখের আঁচড়ে কেটে যায় এবং রক্তাক্ত হয়ে তিনি আহত হন। ছাত্রলীগ কর্মী তানজিলা কলেজটির অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

সাধারণ ছাত্রীকে মারপিটের ঘটনা সম্পর্কে জানার জন্য খদিজা খাতুন হোস্টেলের দায়িত্বে থাকা সমাজকর্ম বিভাগের শিক্ষক মুশতারিকে ফোন করা হলে তিনি শীর্ষ নিউজকে বলেন, ‘এটা ছাত্রলীগের কোন ঘটনা নয়। হয়ত ২ বান্ধবীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। তবে আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করবো।’

এ বিষয়ে ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রুমানা আক্তার মুঠফোনে শীর্ষ নিউজকে বলেন, ‘আমি হোস্টেলে উপস্থিত নেই। তবে জেনেছি চুলায় রান্না করা নিয়ে তারা মারামারি করেছে।

তানজিলা তার অনুসারী স্বীকার করে বলেন, ‘আমি তাদেরকে মীমাংসা করার জন্য বলেছি। তবে ঘটনা বেশি জটিল নয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ইডেন কলেজে সাধারণ ছাত্রীকে পেটালো ছাত্রলীগ কর্মীরা

আপডেট টাইম : ০৪:৪৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০১৫