পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

দু’সপ্তাহের মধ্যে সেভ দ্য চিলড্রেনকে পাকিস্তান ছাড়ার নির্দেশ

ডেস্ক : আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেনকে ১৫ দিনের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার।

ইতিমধ্যে সংস্থাটির অফিস বন্ধ করে দেওয়া হয়েছে বলে পুলিশ বলেছে।

সরকারের দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সংস্থাটি পাকিস্তান বিরোধী কর্মকা-ে জড়িত থাকার কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ঐ বিবৃতিতে বলা হয়েছে, সেভ দ্যা চিলড্রেনের সমস্ত বিদেশি কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যে পাকিস্তান ছাড়তে হবে।

ইতিমধ্যে রাজধানী ইসলামাবাদে সংস্থাটির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।

এর আগেও সেভ দ্যা চিলড্রেনকে পাকিস্তানের সব কর্মকা- গুটিয়ে নেওয়ার কথা বলেছিল দেশটির সরকার।

২০১২ সালে এক টিকা দান কর্মসূচি শুরু করেছিল তারা। তবে সে সময় অভিযোগ ওঠে ঐ নকল টিকাদান কর্মসূচির মাধ্যমে মূলত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ট্র্যাক করার চেষ্টা করা হয়েছিল।

পাকিস্তানের গোয়েন্দা বিভাগের এক প্রতিবেদনে বলা হয় শাকিল আফ্রিদি নামে এক চিকিৎসককে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ- ঐ টিকা দেওয়ার কাজে ব্যবহার করেছিল।

অভিযোগ রয়েছে, আফ্রিদি সেসময় ওসামা বিন লাদেন যে শহরে অবস্থান করছিলেন সেখানকার মানুষের ডিএনএ নমুনা সংগ্রহ করেন।

উদ্দেশ্য ছিল বিন লাদেনের অবস্থান সম্পর্কে আরো নিশ্চিত হওয়া। পরে ২০১১ সালে মার্কিন অভিযানে বিন লাদেন নিহত হন একই শহরে।

পাকিস্তানের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার করা যৌথ প্রতিবেদনে দাবি করা হয়েছে সেভ দ্যা চিলড্রেনের একজন সাবেক পরিচালক চিকিৎসক আফ্রিদিকে আমেরিকার সাথে যোগাযোগ করিয়ে দেন।

এদিকে সংস্থাটির সব কার্যক্রম গত ছয় মাস ধরে কড়া নজরদারির মধ্যে ছিল।

সূত্র : বিবিসি

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

দু’সপ্তাহের মধ্যে সেভ দ্য চিলড্রেনকে পাকিস্তান ছাড়ার নির্দেশ

আপডেট টাইম : ০৫:২৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০১৫