পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ ! Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১,২,৩,৪ ও ঢাকা জেলা সার্কেলের আয়োজনে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত Logo রূপগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি Logo পাটগ্রামে সাংবাদিকদের সঙ্গে এমপি রাজিবের মতবিনিময়, দুস্থদের মাঝে চেক বিতরণ Logo পাটগ্রাম সীমান্তে পুশইনের জন্য আনা ১২ জনকে রাতের আঁধারে ফেরত নিল বিএসএফ Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১, সার্কেলের সহকারী পরিচালক জিয়াউর রহমান’কে নিয়ে মিথ্যা অপপ্রচার ফেসবুক পেজে Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

রূপগঞ্জে ঈদকে ঘিরে ভেজাল খাদ্যে সয়লাব

ঢাকা : ঈদুল ফিতর ও রমজানকে ঘিরে রূপগঞ্জে এখন ভেজাল এবং অবৈধ লাচ্ছা সেমাই তৈরির প্রতিযোগিতা চলছে বলে জানা গেছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে ভেজাল লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাত করে আসছে। তারা অত্যন্ত নিম্নমানের তেল-নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা-বাসি ও খাবার অনুপযোগী আটা-ময়দা, তেল ব্যবহার করছে লাচ্ছা সেমাই তৈরিতে। উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, মুড়াপাড়া, তারাব, বরপা, রূপসী, চনপাড়া, ভক্তবাড়ি, বেলদী, আতলাপুর এলাকার বেকারীগুলোতে তৈরি হচ্ছে নি¤œমানের খাদ্য সামগ্রী। তৈরি করা হচ্ছে ইফতার সামগ্রীও। অতিরিক্ত হাইড্রোজ দিয়ে কারখানা গুলোতে ভাজা হচ্ছে মুড়ি।
সেমাই তৈরি দেখলে সেমাই খাওয়ার স্বাদ ভুলে যাবেন আজীনের জন্য। কিছু অসাধু ব্যবসায়ী কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ব্যতিরেকেই শুধু অল্প পুঁজিতে বেশি অর্থ উপার্জন করতেই বেআইনিভাবে ভেজাল লাচ্ছা সেমাই তৈরিতে মেতে উঠে।
জানা যায়, অনেক অসাধু ব্যবসায়ী রূপগঞ্জ উপজেলা বিভিন্ন গ্রামে বাসাবাড়িতে অত্যন্ত গোপনে কেউবা আইন প্রয়োগকারী সংস্থার কর্তা-ব্যক্তিদের ম্যানেজ করে এই লাচ্ছা সেমাই তৈরি করে অবৈধ পলিথিনের প্যাকেটে ভর্তি করে বাজারজাত করছে। উপজেলার একাধিক বেকারিতেও জমজমাটভাবে তৈরি ও বিক্রি হচ্ছে এসব ভেজাল লাচ্ছা সেমাই। এসব ব্যবসায়ী রাত-দিন ভেজাল লাচ্ছা সেমাই তৈরি করছে এবং পরে গ্রামাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, শিগগির বাজার মনিটরিং টিমের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

রূপগঞ্জে ঈদকে ঘিরে ভেজাল খাদ্যে সয়লাব

আপডেট টাইম : ০১:২২:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০১৫