পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ Logo বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

একাদশে ভর্তির ফল প্রকাশে জটিলতা

ঢাকা : একাদশে ভর্তির ফল প্রকাশে জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। মনোনীতদের প্রথম মেধা তালিকা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় প্রকাশ করার কথা ছিল। কিন্তু এখনো তা প্রকাশ করতে পারেনি ঢাকা শিক্ষা বোর্ড।

ফল প্রকাশের ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) রাত সাড়ে ১১টার সময় ফলাফল প্রকাশ হবে বলে দেখানো হচ্ছিল। কিন্তু রাত সাড়ে ১১টার পর থেকে সময়ের বক্সটি সরিয়ে ফেলা হয়েছে।

ফল প্রকাশে বিলম্বের ব্যাপারে বৃহস্পতিবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘কিছুটা জটিলতা হয়েছে, তা শিগগিরই শেষ হয়ে যাবে। আশা করছি দ্রুত ফল প্রকাশ করা যাবে।

তিনি আরো বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি। এক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করতে পারব। তবে হ্যাক বা অন্য কোনো সমস্যা হয়নি।

প্রসঙ্গত, এবারই প্রথমবার অনলাইনে ও মুঠোফোনে ডিজিটাল সিস্টেমে ভর্তি আবেদন করেছে শিক্ষার্থীরা। ৬ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করেছিল। তবে ভর্তি আবেদনের শুরুতেই এ পদ্ধতিতে জটিলতার অসংখ্য অভিযোগ ঢাকা শিক্ষা বোর্ডে করেছিলেন শিক্ষার্থী-অভিভাবকরা।

অভিযোগের ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বলেছিলেন, প্রথমবার এ পদ্ধতি চালু হওয়ায় কিছুটা সমস্যা হবে, তবে দুই-একদিনের মধ্যেই সব সমাধান হয়ে যাবে।

ঢাকা বোর্ডের তথ্যানুযায়ী, এবার প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীরা ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবেন।

কলেজগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেনি তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবে, তাদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।

এ বছর মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী ছাড়াও ২০১৩ ও ২০১৪ এই পরীক্ষায় উত্তীর্ণরাও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন।

ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে একাদশে ক্লাস শুরু হবে। আর ব্যবহারিক ক্লাস শুরু হবে ১ আগস্ট।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩

একাদশে ভর্তির ফল প্রকাশে জটিলতা

আপডেট টাইম : ০৫:২৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫