পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

কুড়িগ্রামে বন্যায় ৩৪৬১ হেক্টর জমির ফসলের ক্ষতি

কুড়িগ্রাম : এক সপ্তাহ আগে ঘটে যাওয়া বন্যায় কুড়িগ্রামের ৭ উপজেলায় ৩৪৬১ হেক্টর জমির শাকসবজি ও রোপা আমনের বীজতলাসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে ১৮৭ হেক্টর জমির রোপা আমন বীজতলা পানিতে ডুবে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ৩৪৬১ হেক্টরের মধ্যে কত হেক্টর জমির ফসল পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে তা নিরুপনের কাজ চলছে। আর পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়া ফসল ও রোপা আমন বীজতলা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এ এলাকার কৃষকেরা।

অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদী তীরবর্তী ৭ উপজেলার ৩০টি ইউনিয়নের দেড় শতাধিক চর ও দ্বীপচর প্লাবিত হয়।

গত ১০ জুন এসব এলাকা প্লাবিত হয় ও ১৬ জুন থেকে নি¤œাঞ্চলগুলো থেকে পানি নামতে শুরু করে।

এ কয়েকদিনের বন্যায় ৭ উপজেলার ৩৪৬১ হেক্টর জমির ফসল ও বীজতলা নিমজ্জিত হয়ে যায়। এর মধ্যে আউশ ধান ২৩৩ হেক্টর, পাট ২৩৮০ হেক্টর, আমন বীজতলা ১৮৭ হেক্টর, শাকসবজি ২৮৮ হেক্টর, তিল ২৫২ হেক্টর, চিনাবাদাম ৮ হেক্টর, মরিচ ১০ হেক্টর, কাউন ৪১হেক্টর ও চিনা ৫৮হেক্টর।

সদর উপজেলার কদমতলা ও পাঁচগাছি এবং উলিপুরের পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা গ্রামের আউদিয়ার পাড় এলাকায় গিয়ে দেখা যায়, এসব এলাকার বন্যার পানিতে ডুবে যাওয়া এবং দীর্ঘ সময় থাকার কারনে অধিকাংশ সদ্য রোপা আমন বীজতলাগুলো পচে গেছে।

পলি জমে গিয়ে আউশ ধানের গাছ সাদা সাদা দেখা যাচ্ছে। কোনো কোনো স্থানে পানির তোড়ে আউশ ধানগাছ হেলে গেছে।

পাঁচগাছি এলাকার কৃষক আব্দুল কুদ্দুস বলেন, এবারের বন্যায় তার ১৫ শতক জমির আমন বীজতলা নষ্ট হয়েছে। অপর কৃষক চান মিয়া জানান, তার পাট, পটল ও আমন বীজতলার বেশ আংশিক ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক শওকত আলী সরকার জানান, কুড়িগ্রামের এ বন্যা বেশিদিন স্থায়ী হলে এসব ফসলের আরও ক্ষতি হতো। কিন্তু পানি নেমে যাওয়ায় তেমন ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে আপাতত: কোনো কর্মসুচি নেই। তবে আমরা পুরোপুরি ক্ষতির হিসাব বের করছি যে, কত হেক্টর জমির ফসল ও সবজি পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

কুড়িগ্রামে বন্যায় ৩৪৬১ হেক্টর জমির ফসলের ক্ষতি

আপডেট টাইম : ১০:১৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫