পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়া জিলা স্কুলের ৪ ছাত্রসহ ৫ জন গ্রেফতার

, বগুড়া : স্কুলের মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে বগুড়া জিলা স্কুলের ৪ জন ছাত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে চুরি হওয়া ৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- শহরের মালতিনগরের সহিদুজ্জামানের ছেলে হোসাইন আহম্মেদ সেফিন, ফুলতলা এলাকার হুমায়ুন কবীর খানের ছেলে রেজওয়ান খান, শাহ মো: লিয়াকত আলীর ছেলে শাহ মো: ফাইম, জলেশ্বরীতলার আব্দুল হান্নানের ছেলে সেরাজুল মনির রুপক। এরা সবাই বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র।

অপর একজন রাফিউর রহমান রাফি (১৭) শাজাহানুর উপজেলার পারতেখুর গ্রামের সাজ্জাদুর হোসেন সাজুর ছেলে। সে আদমদীঘি উপজেলায় একটি স্কুলের ছাত্র।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বগুড়া জিলা স্কুলের কেয়ারকেটার বেল্লাল হোসেন স্কাউট ভবনের একটি কক্ষে জানালা দিয়ে ভিতরে একজনকে মালামাল চুরি করতে দেখে সঙ্গে সঙ্গে সে দরজা বন্ধ করে রাফিউর রহমান রাফি নামের এক ছেলেকে আটক করে। পরে তাকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। রাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্যসহ জড়িতদের নাম পরিচয়।

পরবর্তীতে পুলিশ রাতভর রাফিকে নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে জিলা স্কুলের আরো ৪ ছাত্রকে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় স্কুলের বিজ্ঞানাগার থেকে বিভিন্ন সময়ে চুরি করা সরঞ্জাম। যার আনুমানিক মুল্য ৫ লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া সদর থানার এসআই আসলাম আলী জানান, গ্রেফতারকৃতরা পুলিশের কাছে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এর মধ্যে ওই স্কুলের একজন ছাত্রকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল। এছাড়াও শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি মোবাইল ফোনের শো-রুমে চুরি করার পরিকল্পনাও করেছিল তারা। স্কুলের সরঞ্জাম চুরি ছাড়াও বিভিন্ন সময়ে স্কুল থেকে মোবাইল ফোন এবং স্কুল সংলগ্ন আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে একাধিক মোবাইল ফোন ছিনতাই এর কথা স্বীকার করেছে তারা।

তিনি আরও জানান, স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়া জিলা স্কুলের ৪ ছাত্রসহ ৫ জন গ্রেফতার

আপডেট টাইম : ০৪:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫