পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

চান্দিনায় পেট্রল বোমাসহ বিশ্ববিদ্যালয় ছাত্র আটক: পিতার অভিযোগ ৪ মাস আগে অপহরণ

কুমিল্লা: জেলার চান্দিনা থেকে ১০টি পেট্রোল বোমা ১২টি ককটেলসহ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান র‌্যাব-১১। শনিবার গভীর রাতে চান্দিনা সদরের পালকি সিনেমা হলের সামনে ওয়াখিলুর রহমান (৩২) নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয় বলে র‌্যাবের দাবি। তবে তার পিতার অভিযোগ তাকে চার মাস আগে রাজধানীর একটি বাসা থেকে অপহরণ করা হয়েছিল। এবিষয়ে তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে।

র‌্যাবের দাবি শনিবার রাতে ওই শিক্ষার্থী পালকি সিনেমা হলের সামনে একটি হাত ব্যাগ নিয়ে মহাসড়কের পাশে সন্দেহজনকভাবে চলাফেরা করছিলো এমন সময় র‌্যাব-১১ এর একটি টহল দল তাকে আটক করে তল্লাশি চালায়। তখন তার কাছে থাকা ব্যাগ থেকে ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল উদ্ধার করে।

রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তবে আটক শিক্ষার্থী ওয়াখিলুর রহমানের পিতা মবিনুর রহমান অভিযোগ করেন, তার ছেলে অতিশ দিপংকর বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের মেধাবী ছাত্র।

তিনি বলেন, ‘চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ভোরে ঢাকার গুলশান উত্তর বাড়িধারা এলাকার আলম ভিলা থেকে র‌্যাব পরিচয়ে কালো ও সাদা পোশাকের একটি দল তাকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে ওই যুবকের পিতা ২ মার্চ গুলশান থানায় জিডি করেছে।’

এদিকে, রোববার সকালে র‌্যাবের ডিএডি মো. মনিরুজ্জামান বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

চান্দিনা থানার এস.আই সাজেদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা মৎস্য খামার এলাকায় র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল¬ার র‌্যাব পরিদর্শক ডিএডি মো. মনিরুজ্জামান ওই যুবককে আটক করে। এসময় তার কাছে থেকে ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ কুমিল্লার কমান্ডার মেজর খুরশিদ আলম জানান, আটককৃত ওই যুবকের নিখোজ কিংবা থানায় জিডির বিষয়ে র‌্যাবের নিকট কোন তথ্য নেই, গোপন সংবাদের ভিত্তিতে ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেলসহ ওই যুবককে তাকে আটক করা হয়।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

চান্দিনায় পেট্রল বোমাসহ বিশ্ববিদ্যালয় ছাত্র আটক: পিতার অভিযোগ ৪ মাস আগে অপহরণ

আপডেট টাইম : ০৬:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫