অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

দিনাজপুরে স্বর্ণের দোকানে ডাকাতি : ২০ ককটেল উদ্ধার

দিনাজপুর : জেলা শহরের চক বাজার স্বর্ণ পট্টির এক স্বর্ণের দোকানে ইফতারের সময় মুখোশধারী ডাকাতির চেষ্টা চালায়। ব্যবসায়ীরা প্রতিরোধ করলে ডাকাতদল এলোপাথারী ককটেল বোমা ফাটায়। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জড়োয়ার ঘর স্বর্ণের দোকানের কর্মচারী নয়ন(২৭) ও রনিকে(২৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ২০ টি ককটেল উদ্ধার করেছে। ককটেলের আগুনে পুড়ে গেছে দু’টি মটরসাইকেল। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস.এম খালেকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, অভিযান চলছে। ডাকাতদলটি মাইক্রোবাসযোগে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনার সঙ্গে জড়িতদের কেউ কেউ আশ-পাশেই রয়েছে। কেননা, ডাকাতির সময় সোনাহার পট্টি’র পার্শ্ববর্তী আবাসিক হোটেলের উপর থেকেও বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মোফাজ্জল হোসেন জানিয়েছেন, একটি ধূসর রঙের মাইক্রোবাসে করে ডাকাতদলের সদস্যরা চক বাজার স্বর্ণপট্টিতে নামে। তাদের সঙ্গে একজন মহিলা সদস্যও ছিলো। এসময় সবার মুখে মুখোশ ছিলো। ঠিক ইফতারের সময় এই হামলা চালায় তারা।

প্রথমে জড়োয়া ঘর স্বর্ণের দোকানে হামলা চালিয়ে কর্মচারী নয়ন (২৭), রনি (২৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর শুরু করে। পরে সিন্দুকে হাত দিলেও তেমন বেশি স্বর্ণের মালামাল নিতে পারেনি।

এসময় ডাকাত-ডাকাত চিৎকার শুরু করলে বাজারের ব্যবসায়ীরা লাঠি-সোটা নিয়ে ডাকাতদের ঘেরাও করে ফেলে। প্রতিরোধের মুখে ডাকাতেরা এলোপাথারী ককটেল ছুঁড়তে থাকে।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

দিনাজপুরে স্বর্ণের দোকানে ডাকাতি : ২০ ককটেল উদ্ধার

আপডেট টাইম : ০৪:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫