পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

হে আল্লাহ, আমাদের যারা ফাও মনে করে তাদের তুমি ধ্বংস করে দাও

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী নানা কারণে বিভিন্ন সময় বিতর্কিত হলেও তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। সিলেটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মঞ্চে প্রকাশ্যে ধূমপান করে আলোচনায় আসেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। এতে বিভিন্ন সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়। এরপর নিজের মেয়ের বিয়েতে হেমন্তে মুখোপাধ্যায়ের গান গেয়ে আলোচনায় আসেন। তবে শুধু বিয়ের অনুষ্ঠানেই তিনি গান গাননি। মন্ত্রী হওয়ার পর থেকে তিনি ঢাকা-সিলেট, তার জন্মস্থান মৌলভীবাজারে প্রায় অনুষ্ঠানেই দর্শকদের গান শুনিয়ে মাতিয়ে তোলেন। তবে বেশিরভাগ সময়ই তিনি আঞ্চলিক ভাষায় গান করেন। তবে, ইতোপূর্বে বিভিন্ন অনুষ্ঠান ও সভা-সমাবেশে গান পরিবেশন করতে দেখা গেলেও এবার নিজ উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে দোয়া পড়িয়েছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। বুধাবার রাজধানীর ৩৪ নম্বর মিন্টু রোডের নিজ বাসভবন প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুরুতেই কোরআন তেলোয়াত করেন হাইকোর্ট মসজিদের পেশ ইমাম। এরপর সূরা ফাতেহা এবং দুরুদ পাঠ করে সমাজকল্যাণমন্ত্রী নিজেই মোনাজাত পড়াতে শুরু করেন। মোনাজাতে তিনি বলেন, ‘হে আল্লাহ, আমাদের যারা ফাও মনে করে এবং ফাও বলে তাদের তুমি ধ্বংস করে দাও। যারা পেট্রোলবোমা মেরে মানুষ মারে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদেরও ধ্বংস করে দাও।’

মোনাজাতে তিনি আরো বলেন, ‘হে আল্লাহ, একাত্তরে যারা আমাদের উপর হামলা চালিয়েছিল তা প্রতিরোধ করতে গিয়ে সেসময় আমরাও তাদের হত্যা করেছি, সে জন্য তুমি আমাদের ক্ষমা করে দিও। সেসব হত্যাকে তুমি হত্যা হিসেবে দেখো না।’

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আল্লাহ সম্মানিত লোকদের সম্মানের আসনে বসান। আমাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। আমি সৈয়দ বংশের ছেলে, সমাজে আমি অনেক সম্মান পেয়েছি।’ সেজন্য তিনি মোনাজাতে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর সবার শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া শেষ করেন মন্ত্রী।

ইফতার চলাকালে মহসিন আলী নিজেই মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘ইফতার করে আপনারা কেউ চলে যাবেন না। আপনাদের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে, মেজবান খেয়ে যাবেন।’

এ সময় মন্ত্রীর ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, জাসদের সংসদ সদস্য মাইনউদ্দীন খান বাদল, সংসদ সদস্য হাবিবে মিল্লাত, কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের প্রমুখ। এছাড়াও শিশু সদনের এতিম, সাংবাদিক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

হে আল্লাহ, আমাদের যারা ফাও মনে করে তাদের তুমি ধ্বংস করে দাও

আপডেট টাইম : ০৩:৫৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫