পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

তিতুমীর কলেজের সামনে তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ

ঢাকা: ছাত্রলীগের এক কর্মীকে ‘মারধরের’ অভিযোগে ঢাকার তিতুমীর কলেজের সামনের রাস্তায় তাণ্ডব চালিয়েছে সংগঠনটির কর্মীরা।

সোমবার বেলা আড়াইটার দিকে সরকার সমর্থক এ ছাত্র সংগঠনের কর্মীদের ভাঙচুরের শিকার হয়েছে বিভিন্ন ধরনের অন্তত ৩০টি গাড়ি।

তাদের তাণ্ডবের পর মহাখালী আমতলী থেকে গুলশান-১ নম্বর সার্কেলগামী সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মুশতাক আহমেদ খান শীর্ষ নিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা আমরা জানার চেষ্টা করছি

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ শাখা ছাত্রলীগের একটি দল বেলা সোয়া ২ টার দিকে লাঠি হাতে তিতুমীরের ফটকে জড়ো হয়ে স্নোগান দিতে থাকে।

এর কিছুক্ষণ পর অর্ধশতাধিক তরুণ মূল সড়কে এসে নির্বিচারে গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক। দুই দিকে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

তাণ্ডবের পরপরই তিতুমীর কলেজের ভেতরে একটি এবং উল্টো পাশের গলির ভেতরে আরেকটি দলকে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। এ সময় দুই পক্ষই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্নোগান দিচ্ছিলেন বলে জানাগেছে।

এ সময় কলেজের ভেতর থেকে ধারাল দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজনকে ফটকের দিকে এগোতে দেখা যায়।

দুই পক্ষের উত্তেজনার মধ্যে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙচুরের পর তিতুমীরের ফটকে উত্তেজনার মধ্যে একজনের হাতে দেখা যায় ধারাল অস্ত্র।

তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম ডলার , মহল্লার কয়েকজন প্রায়ই আমাদের ছাত্রদের মারধর করে। সকালে সানি নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে রাব্বি নামে একজন।

রাব্বী ঢাকা মহানগর শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সমর্থক বলে জানান ডলার।

তিনি বলেন, সানিকে মারধর করার সময় রাব্বিকে আমাদের কয়েকজন চড় থাপ্পড় মারে। পরে আমরা বিষয়টি মিউচুয়াল করার চেষ্টা করেছিলাম। কিন্তু মহল্লার ওরা আমাদের ছেলেদের মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

পরে কলেজ ছাত্রলীগের কর্মীরা কলেজের সামনে অবস্থান নিলে তাদের দিকে অপরপক্ষ ঢিল ছোড়ে বলেও অভিযোগ করেন তিনি।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

তিতুমীর কলেজের সামনে তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ

আপডেট টাইম : ০৭:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০১৫