পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ ! Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১,২,৩,৪ ও ঢাকা জেলা সার্কেলের আয়োজনে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত Logo রূপগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি Logo পাটগ্রামে সাংবাদিকদের সঙ্গে এমপি রাজিবের মতবিনিময়, দুস্থদের মাঝে চেক বিতরণ Logo পাটগ্রাম সীমান্তে পুশইনের জন্য আনা ১২ জনকে রাতের আঁধারে ফেরত নিল বিএসএফ Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১, সার্কেলের সহকারী পরিচালক জিয়াউর রহমান’কে নিয়ে মিথ্যা অপপ্রচার ফেসবুক পেজে Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

একরাম হত্যা : পলাতকদের মালামাল ক্রোকের নির্দেশ

ফেনী : ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় অভিযুক্ত পলাতক আসামিদের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

ফেনীর বিচারিক হাকিম রাজেশ চৌধুরী মঙ্গলবার এ আদেশ দেন।

গত বছরের ২০ মে একরাম হত্যাকাণ্ডের পর ২৮ অগাস্ট ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ।

এর আড়াই মাস পর ১২ নভেম্বর আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত।

মামলায় পুলিশ ও র‌্যাব এ পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ১৬ জন আদালতে জবানবন্দি দেয়।

ফেনী আদালত পুলিশের পরিদর্শক মঈন উদ্দিন আহম্মেদ জানান, বিচারক এ মামলায় পলাতক আসামিদের মালামাল ক্রোকের আদেশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

তবে মামলার নথি উচ্চ আদালতে থাকায় আসামিরা বিচারিক হাকিমের এ আদালতে হাজিরা দিলেও মামলা সংক্রান্ত কোনো শুনানি হয়নি। আদালত আগামী ১১ অগাস্ট আসামিদের পরবর্তী হাজিরার দিন ঠিক করেছে বলে জানান তিনি।

পুলিশ পরিদর্শক মঈন জানান, গ্রেপ্তার ৩৬ আসামির মধ্যে ২৯ জনকে নিয়মিত হাজিরার জন্য কড়া নিরাপত্তায় মঙ্গলবার দুপুরে আদালতে আনা হয়। গ্রেপ্তারদের মধ্যে আরও পাঁচ আসামি জামিনে থেকে আদালতে হাজিরা দিয়েছেন।

তিনি বলেন, মামলায় প্রধান আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবং আরেক আসামি একরামের সহচর বেলাল হোসেন ওরফে টুপি বেলাল কুমিল্লা কারাগারে চিকিৎসাধীন থাকায় তাদের এদিন আদালতে হাজির করা হয়নি।

গত বছরের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।

হত্যার পর নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০/৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

একরাম হত্যা : পলাতকদের মালামাল ক্রোকের নির্দেশ

আপডেট টাইম : ০৪:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫