পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সংলাপের পক্ষে ৭১.৫ ভাগ মানুষ : ঢাকা ট্রিবিউন

বাংলার খবর২৪.কম:500x350_486cd26f02bacff5c8bb1babe3c96ed7_Surveen ==jpg বিএনপির সঙ্গে সরকারের সংলাপের পক্ষে মত দিয়েছেন একটি জরিপে অংশ নেয়া ৭১.৫ ভাগ মানুষ। ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এ জরিপ পরিচালনা করে।
এতে বলা হয়, জানুয়ারি থেকে বিএনপি’র কর্মকান্ডে অর্ধেকেরও বেশি মানুষ সন্তুষ্ট নন। বর্তমান সংসদে বিএনপি’র কোন প্রতিনিধি না থাকা সত্ত্বেও জরিপে অংশ নেয়া বেশির ভাগ মনে করেন ক্ষমতাসীন দলের উচিত বিএনপির সঙ্গে সংলাপে বসা। গত ১০ থেকে ২২ আগস্ট জনমত জরিপটি পরিচালিত হয়। ১ হাজার ২১৭ জন জরিপে অংশ নেন। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৫২ শতাংশই বিএনপি’র সাম্প্রতিক কর্মকান্ড অসন্তুষ্ট। অন্যদিকে, ৩৬ দশমিক ২ শতাংশ মানুষ বিএনপি’র কর্মকান্ড সন্তুষ্ট।
সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্নের ভিত্তিতে টেলিফোনে শহর ও গ্রামে বসবাসকারী নারী-পুরুষের সাক্ষাৎকার নেয়া হয়। বিএনপি যে আন্দোলন শুরুর ডাক দিয়েছে, তা সমর্থন করছেন না ৫ জনের মধ্যে ৪ জনই। এর মধ্যে ২৯ দশমিক ৩ শতাংশ বিএনপির এ অবস্থানের তীব্র বিরোধিতা করেছেন। মাত্র ২০ শতাংশ মানুষ মনে করেন, বিএনপির আন্দোলনে যাওয়া উচিত।
জামায়াত-বিএনপি জোট গড়ার বিপক্ষে মত দিয়েছেন অর্ধেকেরও বেশি মানুষ। প্রায় ৫৫ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, এ জোট থেকে বেরিয়ে আসা উচিত বিএনপির। পক্ষান্তরে, ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ বিএনপি-জামায়াত জোটের পক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছেন। অবিলম্বে ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন’ আয়োজনের ব্যাপারে বিএনপির দীর্ঘদিনের দাবি প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। আওয়ামী লীগের বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষপাতী উত্তরদাতাদের ৫৩ শতাংশ। ১৭ শতাংশের বেশি মানুষ মনে করেন ১ বছরের মধ্যেই নির্বাচন আয়োজন করা উচিত। ৮ দশমিক ৪ শতাংশ মনে করেন, যতো দ্রুত সম্ভব এবং ১ দশমিক ৭ শতাংশ মানুষ মনে করেন ৩ বছরের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করা উচিত।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সংলাপের পক্ষে ৭১.৫ ভাগ মানুষ : ঢাকা ট্রিবিউন

আপডেট টাইম : ১২:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪