পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

বিএনপিকে নির্মূল করার ঘোষণা মায়ার

image_91928_0নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, “বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও করেছিল, এখন সেটা বেগবান হয়েছে। তাই এখনই তাদেরকে নির্মূল করতে হবে।”

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “শয়তানরা শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। দুইবার এক দল ক্ষমতায় আসা শুভ লক্ষণ। কিন্তু বিএনপি চক্রান্ত করে দেশের সুন্দর অবস্থা নষ্ট করে ধ্বংসের ষড়যন্ত্র চালাচ্ছে। তাই এদের রুখতে হবে।”

বিএনপি ঈদের পর শয়তানি করবে দাবি করে মায়া বলেন, “ঈদের পর বিএনপি মুখে শান্তিপূর্ণ আন্দোলন আর অন্তরে অন্য কিছু থাকলে আমরা দেখে নেব। তারা যেভাবে চায় আমরাও সেভাবেই জবাব দেব।”

তিনি বলেন, “বিএনপি ছোট হোক, বড় হোক তারা সাপ। এই সাপ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তাদের নির্মূল করতে হবে। যুদ্ধাপরাধীদেরও রক্ষা নেই- এটাও তাদের বুঝতে হবে।”

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ঢাকা মহানগর আওয়ামী লীগ দুর্বল করার ষড়যন্ত্র হচ্ছে। নিজেদের মধ্যে ভুল থাকলে আলোচনা করে সংশোধন করতে হবে। কেউ ষড়যন্ত্র করে সংগঠনকে দুর্বল করার চেষ্টা করলে তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।”

ত্রাণমন্ত্রী বলেন, “ঈদের পর সংগঠনকে শক্তিশালী করতে আমাদের গা ঝাড়া দিয়ে উঠতে হবে। চোখ-কান খোলা রেখে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।”

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি জহির উদ্দিন মবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপিকে নির্মূল করার ঘোষণা মায়ার

আপডেট টাইম : ০১:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪