অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সঠিক নয়’

ঢাকা: মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মোটেও সঠিক নয় বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এমন দাবি করা হয়।

বার্তায় বলা হয়- স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল শিক্ষা ও জনশক্তি উন্নয়নের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাতে চায় যে, শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে নিচ্ছিদ্র নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরবর্তীতে সুষ্ঠুভাবে পরীক্ষাগ্রহণ সম্পন্ন করা হয়।

প্রশ্নপত্র ফাঁসের যে সকল অভিযোগ বিভিন্ন মহল কর্তৃক উত্থাপিত হয়েছে তা মোটেও সঠিক নয়। গত ১৫ সেপ্টেম্বর ও ১৭ সেপ্টেম্বর র‌্যাব কর্তৃক এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহে ধৃত দু’টি চক্রের কারো কাছে এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্নপত্র পাওয়া যায়নি। ভর্তি পরীক্ষা স¦চ্ছ ও নিরপেক্ষ করার সকল ধরনের সতর্কতা মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক অবলম্বন করা হয়েছিল।

সারাদেশে ভূয়া প্রশ্নপত্র বিলি করে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া কয়েকটি চক্রকে গোয়েন্দা সংস্থা ও র‌্যাব গ্রেফতার করেছে।

এখানে উল্লেখ্য, পরীক্ষা শুরু হওয়ার পূর্ব কোনো মহল কর্তৃক প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। প্রশ্ন ফাঁসের অভিযোগ উত্থাপন ও ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে দাখিলকৃত রিট আবেদনটি হাইকোর্ট কর্তৃক খারিজের মাধ্যমে বিষয়টি ইতিমধ্যে মীমাংসিত।

সুবিধাভোগী চক্রের অশুভ কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার জন্য স্বাথ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সঠিক নয়’

আপডেট টাইম : ০৭:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫