পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

ইয়াবা পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ বিজিবি সদস্য গুলিবিদ্ধ

বাংলার খবর২৪.কম,কক্সবাজারকক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

এ সময় ৯৬ হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ একজনকে আটক করা হয়েছে।

গুলিবিদ্ধ টেকনাফ সদর বিওপির সিপাহী হাবিবুর রহমান ও হাবিদার লুৎফুরকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, রোববার সকাল ৭টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টেকনাফের নাফ নদীর আড়াই নম্বর স্লুইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইয়াবা পাচারকারী রিয়াজুল হককে (২০) কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি মিয়ানমারের মংডুর কায়ুকখালী পাড়ার বাসিন্দা।

বিজিবি কর্মকর্তা জাহিদ বলেন, ইয়াবা পাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা টেকনাফের নাফ নদীর আড়াই নম্বর স্লুইস গেইট এলাকায় যায়। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য গুলি চালায়। পরে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

ইয়াবা পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ বিজিবি সদস্য গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০২:০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪