পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

চট্টগ্রামে ৬ কোটি টাকার সোনা উদ্ধার

বাংলার খবর২৪.কম,gold-bar_49850চট্টগ্রাম: চট্টগ্রামে সাড়ে ১৩ কেজি স্বর্ণসহ বেলাল উদ্দিন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের বাইরে থেকে তাকে আটক করা হয়।

বেলাল বিমানবন্দর কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে এসব স্বর্ণ বের করে আনে। র‌্যাব জানায়, আটক স্বর্ণের আনুমানিক মূল্য সাড়ে ছয় কোটি টাকা।

র‌্যাবের চট্টগ্রাম জোনের কমান্ডিং অফিসার লে. কর্নেল সৈয়দ মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আটক বেলাল ওমান এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাই থেকে রোববার সন্ধ্যায় চট্টগ্রামে আসেন। কাস্টমসের তল্লাশি পার করে তিনি বিমানবন্দর টার্মিনালের বাইরে আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১১৫ টি স্বর্ণবার ও ১৭৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।’

এ প্রসঙ্গে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী বলেন, ‘আমাদের ফাঁকি দিয়ে কিভাবে এসব স্বর্ণ বাইরে গেল তা বুঝতে পারছি না। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।’

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

চট্টগ্রামে ৬ কোটি টাকার সোনা উদ্ধার

আপডেট টাইম : ০২:০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪