পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ Logo বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

প্রশ্ন ফাঁস হয়নি, পুনরায় মেডিকেলের ভর্তি পরীক্ষা নেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন , প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিছক গুজব। সুতরাং পুনরায় মেডিকেলের ভর্তি পরীক্ষা নেয়া হবে না। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানান তিনি।

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা প্রতিবারই নিশ্চিদ্র নিরাপত্তায় অনুষ্ঠিত হয়। এবারও তাই হয়েছে। কাজেই প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছে, তা সত্যি নয় বলে মন্তব্য করেছেন তিনি ।

এসময় তিনি বলেন, এবারের পরীক্ষায় যেখানে প্রশ্ন ছাপা হয়েছে, সেখানে আমি নিজেই গিয়েছি। ফাঁসের কোনো সুযোগই নেই সেখানে।

এ সময় মন্ত্রী মেডিকেলের প্রশ্নফাঁসের ব্যাপারে ওঠা অভিযোগকে ‘গুজব’ বলে অভিহিত করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি নিজে অনুসন্ধান করেছি এ ব্যাপারে। হাইকোর্টে যে অভিযোগ করা হয়েছিল, সেটিও খারিজ হয়ে গেছে।

এসময় সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি খবর পড়ে শুনিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সবাই শোনা কথায় অভিযোগ করছেন। চিলে কান নেওয়ার মতো অবস্থা। কোনো প্রমাণ নেই প্রশ্ন ফাঁসের। সবাই হাওয়ার উপরে কথা বলছেন। অমুকের মুখে শুনেছি ধরনের কথা।

শিক্ষার্থীদের ওপর হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যেখানে বসতে চায়, কথা বলতে চায়- দিতে বলেছি। এরপর আর কোনো ঝামেলা হয়নি তাদের সঙ্গে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩

প্রশ্ন ফাঁস হয়নি, পুনরায় মেডিকেলের ভর্তি পরীক্ষা নেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০১:১৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫