অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

অবধৈভাবে ক্ষমতায় থাকতেই অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে: নজরুল

বাংলার খবর২৪.কম: 500x350_0312976208c5248336845b5e18657f96_hjhjhjঅবৈধ সরকার আজীবন ক্ষমতা ধরে রাখতেই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়া হলে বিচার বিভাগের ক্ষমতা আওয়ামী লীগের নেতৃত্বাধীন অবৈধ সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে। ক্ষমতা হারানোর ভয়ে এ ক্ষমতা সংসদের হাতে দেয়ার উদ্যোগ নিয়েছে দলটি।
প্রধানমন্ত্রীকেই বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করার শতভাগ ক্ষমতা নিশ্চিত করতেই এ আইন করা হচ্ছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে- শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগ পুরোপুরি মুক্ত থাকবে। কিন্তু আদালতের ওপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই জাতীয় সংসদে বিচারপতিদের অভিশংসন আইন সংশোধন করা হচ্ছে।
বিএনপির এ প্রবীণ নেতা বলেন, যোগ্যতা ও নিরপেক্ষদের নিরিখে নয় একদিকে প্রধানমন্ত্রীর পছন্দের বিচারপতিরা যেমন বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন। অন্যদিকে যোগ্য ও নিরপেক্ষদের অপসারিত হতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ৫জানুয়ারি প্রতারণার নির্বাচন করে ক্ষমতায় এসে একের পর এক গণবিরোধী আইন তৈরি করে জনগণের ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন। আর সম্প্রচার নীতিমালার মাধ্যমে বিরোধী মতকে কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

অবধৈভাবে ক্ষমতায় থাকতেই অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে: নজরুল

আপডেট টাইম : ০২:০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪