অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

খুনিদের ধরতে সরকার আন্তরিক নয়: জাফর ইকবাল

শাবি : একের পর এক লেখক-ব্লগার-প্রকাশক হত্যায় ক্ষোভ প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘সরকার খুনিদের ধরতে আন্তরিক নয়।’

তিনি বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সমাবেশে একথা বলেন।

মুক্তমনা লেখক, ব্লগার এবং প্রকাশকদের ওপর নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরাম।

জাফর ইকবাল বলেন, ‘আমরা কী এই দেশ চেয়েছিলাম? যে দেশে খুন করা অপরাধ না। কিন্তু, ব্লগে লেখাটা অপরাধ। এমন দেশের জন্য কী আমরা অপেক্ষা করছিলাম!’

তিনি বলেন, ‘সরকার মনে করে যাদের হত্যা করা হয়েছে, তারা হচ্ছে ব্লগার। তারা নাস্তিক। ব্লগার শব্দটা এখন একটা অভিশপ্ত শব্দ। যদিও এমনটা হওয়ার কথা না।’

‘দীপন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা’ বলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সমালোচনা করে এই বিজ্ঞান লেখক বলেন, ‘একই দিনে একসঙ্গে দুই জায়গায় দুজন প্রকাশকের ওপর হামলা করা হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এটাকে বিচ্ছিন্ন বলা হয় কিভাবে? হয় আমি বিচ্ছিন্নের মানে জানি না অথবা উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বিচ্ছিন্নের মানে বোঝেন না।’

ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাবুর রহমানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক, ড. নাজিয়া চৌধুরী, ড. দীপেন দেবনাথ প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

খুনিদের ধরতে সরকার আন্তরিক নয়: জাফর ইকবাল

আপডেট টাইম : ০৩:০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫