পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘দুশ্চিন্তার’ মধ্যে সোহাগ গাজীও

বাংলার খবর২৪.কম500x350_264ce3ce6904d80760bd118e837d1031_Shohagh স্পোর্টসঃ আন্তর্জাতিক ক্রিকেটে সাঈদ আজমলের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে ক্রিকেটবিশ্বে। পাকিস্তানি অফস্পিনারের বিরুদ্ধে এমন সিদ্ধান্তে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে বাংলাদেশেরও। কদিন আগেই যে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন অফস্পিনার সোহাগ গাজী।
সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে থাকতে পারতেন সোহাগও। কিন্তু তাঁর ভবিষ্যতের দিকে তাকিয়েই টিম ম্যানেজমেন্ট সে ঝুঁকি নেয়নি। সফরের মাঝপথে তাঁকে ফিরিয়ে আনা হয়েছে দেশে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সোহাগের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অফিসিয়ালরা। নির্দিষ্ট কোনো বল নিয়ে আপত্তি নয়, আম্পায়ারদের চোখে সোহাগের সব বলই নাকি সন্দেহজনক! আইসিসির নিয়ম অনুযায়ী অভিযুক্ত হওয়ার ২১ দিনের মধ্যে এ-সংক্রান্ত পরীক্ষার মুখোমুখি হতে হয় বোলারদের। সোহাগের ক্ষেত্রেও আছে একই বাধ্যবাধকতা। সে হিসেবে ১৯ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার মুখোমুখি হতে হবে সোহাগকে। আজমলের পরীক্ষা যেমন হয়েছে অস্ট্রেলিয়াতে, ঠিক তেমনি সোহাগের অ্যাকশনের পরীক্ষা হবে কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে। ব্রিটিশ ভিসাপ্রাপ্তির সাম্প্রতিক দীর্ঘসূত্রতা ও ঝামেলা বিবেচনা করেই সোহাগকে দ্রুত ফিরিয়ে নিয়ে আসা হয়েছে দেশে। সবকিছু ঠিক থাকলে ১৭ সেপ্টেম্বর কার্ডিফের উদ্দেশে দেশ ছাড়বেন সোহাগ।
কার্ডিফে উতরে গেলে তো কথাই নেই। বুক ফুলিয়ে ফিরতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু তাঁর বোলিং অ্যাকশন যদি সেখানে শুদ্ধতার ছাড়পত্র না পায়, তাহলে এক দুঃস্বপ্নেরই মুখোমুখি হতে হবে তাঁকে। যন্ত্রণাদায়ক সেই দুঃস্বপ্ন যে আন্তর্জাতিক ক্রিকেট খেলিয়ে একজন ক্রিকেটারের জন্য কতটা যন্ত্রণার, সেটা এই মুহূর্তে ভালোই টের পাচ্ছেন সাঈদ আজমল।
আপাতত সোহাগের ব্যাপারে আশায় বুক বেঁধেই থাকতে হচ্ছে। সাঈদ আজমলের ক্ষেত্রে না

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘দুশ্চিন্তার’ মধ্যে সোহাগ গাজীও

আপডেট টাইম : ০৩:৩৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪