অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খুলনায় ১২৪ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

বাংলার খবর২৪.কম500x350_7925b81c513906d2413eeca1c6e39164_Khulna Pic-11-09-14, খুলনা : খুলনায় পৃথক পৃথক অভিযানে ১২৪ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। ফুলতলা উপজেলার শীতের ঘাট এলাকা থেকে থানা পুলিশ বুধবার রাত ৯টায় ১০৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আঃ সালাম দফাদার (৪৫) ও হাসান মিনা (৪৪) এবং ফেনসিডিল বহনে ব্যবহৃত মাহেন্দ্র আটক করে। এ ব্যাপারে ফুলতলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
থানার ওসি (তদন্ত) মো: নাসির উদ্দিনের নেতৃত্বে ফেনসিডিলের একটি বড় চালান ভৈরব নদী পার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শীতের ঘাট এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জনের একটি মাদক ব্যবসায়ী চক্র মাহেন্দ্র ফেলে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ এ সময় দু’জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। আটককৃতরা হলেন, যশোরের চৌগাছার জামির দফাদারের পুত্র আব্দুস সালাম দফাদার ও নড়াইল জেলার কালিয়ার রাজ্জাক মিনার পুত্র হাসান মিনা।
এ ব্যাপারে ফুলতলা থানার ওসি মো: ইলিয়াছ ফকির জানান, সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে এলাকার একটি চিহিৃত মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। দু’জনকে আটক করলেও বাকিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে ফুলতলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
অপরদিকে জেলার চুকনগর থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ মাফরুজুল ইসলাম (৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে কলারোয়া উপজেলার গদখালী গ্রামের ইসরাফিলের পুত্র।
পুলিশ জানায়, বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলার চুকনগর-যশোর সড়কের নরনিয়া নামক স্থানে পুলিশ তল্লাশি চালায়। এ সময় সকল যানবাহন তল্লাশিকালে ভ্যানযোগে আসা যাত্রী মাফরুজুল ইসলামের দেহে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খুলনায় ১২৪ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

আপডেট টাইম : ০১:১৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪