পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

ফখরুল ভাড়াটে রাজনীতিক

বাংলার খবর২৪.কম,Hasan-mahmud1ঢাকা: আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘ভাড়াটে রাজনীতিবিদ’ আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, ‘ফুটবল খেলোয়াড়রা ঘন ঘন জার্সি বদল করে দল পরিবর্তন করেন। মির্জা ফখরুল সাহেবরাও এভাবে বারবার দল বদল করেছেন। বিএনপিতে এ ধরনের অনেক ভাড়াটে রাজনীতিবিদই রয়েছেন, যারা এমনকি মন্ত্রীও হয়েছিলেন।’

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ন্যাপ-ভাসানীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ন্যাপ-ভাসানীর সভাপতি মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে সভায় হাছান মাহমুদ আরও বলেন, ‘মির্জা ফখরুল দায়িত্বশীল পদে থেকে অবান্তর কথা বলছেন। এটি অপরাধ।’ রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

ঈদের পর বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্য কঠোরভাবে মোকাবেলা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ এবং গণতন্ত্রমনা রাজনীতিবিদ। আমরা যে কোনো মূল্যে জনগণের জানমালের নিরাপত্তাসহ স্বাধীনতা-সার্বভৌমত্বকে সমুন্নত রাখব।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

ফখরুল ভাড়াটে রাজনীতিক

আপডেট টাইম : ০৬:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪