পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আজিমপুরে হাজী সেলিম ও জালাল গ্রুপের মধ্যে সংঘর্ষ: আহত ৩

বাংলার খবর২৪.কম:index_51188 রাজধানীর আজিমপুরে একটি কাঁচাবাজারের দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

শুক্রবার বেলা ১২টার দিকে আজিমপুরের ছাপড়া মসজিদ সংলগ্ন কাঁচাবাজার দখল নিতে হাজী সেলিম ও মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবু হোসেন (৪৫) নামে হাজী সেলিমের এক কর্মীসহ অন্তত তিনজন আহত হয়।

স্থানীয়রা জানিয়েছে, কাঁচাবাজারটি থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের অনুসারি মফিজ আলম চাঁদা তুলত। তাদের ছত্রছায়ায় কাঁচাবাজারটি চলছিল। হাজী সেলিম সংসদ নির্বাচিত হওয়ার পরও তার নেতা-কর্মীরা এটা দখল করতে পারছিল না। তাই দু’দিন আগে হাজী সেলিম কাঁচাবাজারটি উচ্ছেদ করে ফেলে। এতে মোস্তফা জালাল মহিউদ্দিনের অনুসারীরা হাজী সেলিমের অনুসারীদের উপর ক্ষিপ্ত হয়। শুক্রবার সকালে হাজি সেলিমের অনুসারী সাবু হোসেন (৪৫) কে মফিজ আলম ছুরিকাঘাত করে। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সাবুকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে লালাবাগ থানার এএসআই মহিদ উল্লাহ শীর্ষ নিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। কিন্তু এখানে আসার পর কোনো সংঘর্ষ দেখতে পাননি তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আজিমপুরে হাজী সেলিম ও জালাল গ্রুপের মধ্যে সংঘর্ষ: আহত ৩

আপডেট টাইম : ১২:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪