অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৭ অক্টোবর

আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা হবে ৪ নভেম্বর। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে ন্যূনতম ৯ পয়েন্ট অর্জন করতে হবে।

রবিবার সচিবালয়ে আগামী শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, মেডিকেল শিক্ষার মান বাড়ানোর জন্য সরকার সব সময় সচেষ্ট।

এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল শিক্ষা অনুষদের ডিন ডা. ইসমাইল হোসেনসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিএমডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৭ অক্টোবর

আপডেট টাইম : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬