পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

‘মধ্যপ্রাচ্যে ভিসা চালুতে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

বাংলার খবর২৪.কমindex_51347: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিদের ভিসা চালু করার জন্য কয়েক মাসের মধ্যেই সরকারিভাবে সফর করা হবে। এজন্য একটি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করছে সরকার।

তিনি বলেন, সরকার একটি পরিকল্পনা করেছে। আশা করছি খুব শিগগিরই জনশক্তি রফতানির এ বাজার আমাদের জন্য খুলে যাবে।

শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিজ আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৪’ শীর্ষক সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

২০১১ সাল থেকে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে। দেশটিতে কর্মরত প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের ফিরিয়ে দিচ্ছে। নতুন করে ভিসা নবায়ন করছে না। বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের কয়েকটি পদক্ষেপের কারণে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়। এরই ফলশ্রুতিতে এ সকল দেশে বন্ধ হয়ে রয়েছে বাংলাদেশের শ্রমবাজার।

‘উন্নয়নের জন্য প্রবাসীদের মেধা, বিনিয়োগ ও রেমিটেন্স’কে মূল প্রতিপাদ্য করে এবারের কনফারেন্সের আয়োজন করে এনআরবি। সংগঠনটি প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ ইউরোপের দেশসমূহে সরকারি প্রতিনিধি, এনজিও, জনপ্রতিনিধি, কূটনৈতিক, ব্যবসায়ী, ব্যাংকারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ১৪টি সিরিজ প্রোগ্রাম করে।

এনআরবি চেয়ারপার্সন সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশস্থ আমেরিকান দূতাবাসের উপ-মিশন প্রধান ডেভিড মিলি, সাবেক বাণিজ্য সচিব সুহেল আহমেদ চৌধুরী, সাবেক অর্থ সচিব সিদ্দুকুর রহমান চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, ট্রাস্ট ব্যাংকের এমডি ইশতিয়াক আহমেদ চৌধুরী ও সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

এ অধিবেশনে বিগত ছয় মাসে অনুষ্ঠিত ১৪টি কনফারেন্সের সারমর্ম উপস্থাপন করে সরকারের কাছে ১৩টি সুপারিশমালা তুলে ধরেন সংগঠনটির চেয়ারপারসন সেকিল চৌধুরী।

সুপারিশসমূহ হলো প্রবাসীদের সহায়তায় বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে সেবার মান বৃদ্ধির জন্য দক্ষ জনবল বৃদ্ধি, দেশের মান বৃদ্ধির জন্য সমন্মিত উদ্যোগ গ্রহণ, পুঁজিবাজারে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে প্রাতিষ্ঠানিক সহায়তা ও বিনিয়োগ সহজিকরণ। পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সমন্মিত কার্যক্রম পরিচলনা করা।

পঞ্চম: প্রবাসী বিনিয়োগ ও সম্পদ সুরক্ষায় সমন্মিত আইনি সহযোগিতা নিশ্চিত করা।

ষষ্ঠ: বিমান বন্দরে প্রবাসিদের হয়রানি বন্ধ ও প্রশাসনিক দীর্ঘ সূত্রিতা হ্রাস এবং গ্রাম-গঞ্জে প্রবাসীদের অহেতুক হয়রানি বন্ধ করা।

সপ্তম: স্থানীয় প্রভাবশালী কর্তৃক প্রবাসীদের সম্পদ জবর দখলের প্রবণতা রোধ করতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা করা।

অষ্টম: দেশের উন্নয়নে বিশেষজ্ঞ নেওয়ার ক্ষেত্রে প্রবাসীদের মেধাকে কাজে লাগালে সরকারের অর্থ সাশ্রয় হবে।

নবম: বিদেশে দেশি মালিকানার এক্সচেঞ্জ হাউস স্থাপন করলে রেমিটেন্স প্রবাহ বাড়বে এবং খরচও কমবে।

দশম: প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর প্রেরণকরীদের বার্ষিক নগদ প্রণোদনা প্রদান।

একাদশ: প্রবাসীদের ভোট দিতে অনলাইন বা পোস্টাল সার্ভিস চালুকরণ।

দ্বাদশ: দেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধি ও জনশক্তি রফতানি করার জন্য বিভিন্ন দেশ বিশেষ করে মধ্যপ্রচ্যের সঙ্গে কূটনৈতিক উদ্যেগ গ্রহণ করা এবং ত্রয়োদশ সুপারিশে প্রবাসী বিনিয়োগ কর্তৃপক্ষ গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

‘মধ্যপ্রাচ্যে ভিসা চালুতে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

আপডেট টাইম : ০৩:৩২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪