অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মগবাজারে ডিবির সঙ্গে ‘বন্দকযুদ্ধে’ কালা বাবু নিহত

ফারুক আহম্মেদ সুজনimages_51484: রাজধানীর মগবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে এক বন্দুকযুদ্ধে ট্রিপল মার্ডারের আসামি শাহ আলম খন্দকার ওরফে কালা বাবু নিহত হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে ওয়ারলেস রেলগেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান খান জানান, আজ ভোর ৪টার দিকে কালা বাবু ও তার সহযোগীদের সঙ্গে ডিবি পুলিশের এক বন্দুকযুদ্ধ হয়। আর এ বন্দুকযুদ্ধে কালা বাবু গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ বন্দুকযুদ্ধে ২ পুলিশ সদস্য আহত হন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রেলের জমি দখলকে কেন্দ্র করে মগবাজারের সোনালীবাগে কালা বাবু গ্রুপের সন্ত্রাসীরা কালাচানের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কালাচাঁনের বোন বৃষ্টি ওরফে রানু (২৮), বিল্লাল হোসেন (২৫) ও মুন্না (২০) নামে ৩জন নিহত হন। আর এ ঘটনায় কালা বাবুকে প্রধান আসমি করে রমনা থানায় একটি মামলা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মগবাজারে ডিবির সঙ্গে ‘বন্দকযুদ্ধে’ কালা বাবু নিহত

আপডেট টাইম : ০২:৫৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০১৪