অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শিক্ষকের সাথে অসদাচরণ, এক কর্মকর্তা বহিষ্কার

বেরোবি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চলমান ভর্তি পরীক্ষায় কক্ষ পরিদর্শক তাসনীম হুমাইদার সাথে অসদাচরণের অভিযোগে রুকুনুজ্জামান নামের এক কর্মকর্তাকে ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষাচলাকালীন ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞাও জারী করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

বুধবার সকাল ১০টায় বিজ্ঞান অনুষদভুক্ত ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

বহিস্কার হওয়া কর্মকর্তা ‘ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট’ এর রিসার্চ অফিসার ও কক্ষ পরিদর্শক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কর্মকর্তা রুকনুজ্জামান মুঠোফোনে বলেন,‘ওয়েমার সীট সংগ্রহ করা নিয়ে ঐ শিক্ষকের সাথে বাকবিতান্ডা হয়। এক পর্যায়ে তিনি কক্ষ হতে বের হয়ে যান। এছাড়া আমার কোনো দোষ ছিল না।’

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বেরোবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান বলেন, আমারা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওই কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান এ বিষয়ে বলেন, শিক্ষকের সাথে অসদাচরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই ওই কর্মকর্তাকে এবারের ভর্তি পরীক্ষার সকল কর্মকান্ড থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরীক্ষা শেষ হলে তার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সহকারি প্রক্টর শফিক আশরাফ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শিক্ষকের সাথে অসদাচরণ, এক কর্মকর্তা বহিষ্কার

আপডেট টাইম : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬