পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

১১ পুলিশ কর্মকর্তা বদলি

বাংলার খবর২৪.কম500x350_81d73087f4908dd40ef5ca6745293f37_Police-logo----------- : পুলিশের ১১ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদে রদবদল হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট মহানগরে কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া দুইজন পুলিশ কর্মকর্তাও আছেন।
আবদুল জলিল মণ্ডলকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ছিলেন। আর সিলেট মহানগর পুলিশ কমিশনার হচ্ছেন রেলওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) কামরুল আহসান।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) করা হয়েছে সিলেট মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমানকে। রেলওয়ে রেঞ্জের দায়িত্বে থাকা ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়াকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। আর র‍্যাবের পরিচালক মল্লিক ফখরুল ইসলামকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) করা হয়েছে।
বরিশালের পুলিশ কমিশনার মো. শামসুদ্দিনকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেনকে একই সংস্থার ডিআইজি (চলতি দায়িত্ব) করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আতিকুল ইসলামকে ডিআইজি (চলতি দায়িত্ব) করা হয়েছে। আর সিআইডিতে বদলি করা হয়েছে সদর দপ্তরের ডিআইজি মনজুর কাদের খানকে।
সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল সোহরাব হোসেনকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মিশন থেকে ফেরা অমূল্য ভূষণ বড়ুয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

১১ পুলিশ কর্মকর্তা বদলি

আপডেট টাইম : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০১৪