পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

ঢাবির সেই শিক্ষক বরখাস্ত-অভিযোগ যৌন হয়রানির

বাংলার খবর২৪.কম500x350_9407822ef19c697af57b22851e592967_DU3: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাবির উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্তের এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী।
এর আগে শিক্ষার্থীদের অবরোধের মুখে দুপুর ১টায় বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল আহাম্মেদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন অভিযুক্ত শিক্ষক।
উল্লেখ্য, নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে নিজ বাসায় যৌন হয়রানির অভিযোগ ওঠে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামের বিরুদ্ধে। হয়রানির শিকার ওই ছাত্রীর অভিযোগ, পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে শনিবার বিকেলে তাকে নিজ বাসায় ডাকেন সাইফুল ইসলাম। ছাত্রী শিক্ষকের কথা মতো গেলে ওই শিক্ষক তাকে যৌন হয়রানি করে। এ ঘটনায় সোমবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাইফুল ইসলামের বিশ্ববিদ্যালয়ের রুমে তালা দিয়ে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী, বিভাগীয় শিক্ষক অধ্যাপক শাহমান মৈশান, অধ্যাপক আহমেদুল কবিরসহ কয়েকজন শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। অবরোধ মুক্ত হয়ে দুপুর ১টায় বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল আহাম্মেদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অভিযুক্ত সাইফুল ইসলাম।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

ঢাবির সেই শিক্ষক বরখাস্ত-অভিযোগ যৌন হয়রানির

আপডেট টাইম : ০৬:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০১৪