অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

রোহিঙ্গা গণহত্যার বৈধতা দিচ্ছেন সু চি

ডেস্ক: মিয়ানমারের নেত্রী অং সান সু চি তার দেশে রোহিঙ্গা গণহত্যাকে বৈধতা দিচ্ছেন এবং সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন তীব্রতর করছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যভিত্তিক একদল রাষ্ট্রীয় অপরাধবিষয়ক বিশেষজ্ঞ।

লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয়-কিউএমইউএলের আইন স্কুলের ‘ইন্টারন্যাশনাল স্টেট ক্রাইম ইনিশিয়েটিভের (আইএসসিআই) গবেষকরা এ অভিযোগ করেন।

তারা গত বছর কয়েক মাস ধরে মিয়ানমারের আরাকানে সরেজমিনে চালানো এক গবেষণায় রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রমাণ পাওয়ার দাবি করেছেন।

গবেষণায় রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, দাসত্বমূলক শ্রম, অত্যাচার, যৌন সহিংসতা, বিনা বিচারে বন্দি করে রাখা, প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং পুরো জাতিটিকে ধ্বংস করে ফেলার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।

এসব অপরাধের ঘটনা থেকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে বলে গবেষণায় দাবি করা হয়েছে।

কিউএমইউএলের আইন বিভাগের অধ্যাপক এবং আইএসসিআইয়ের পরিচালক পেনি গ্রিন বলেছেন, ২০১৫ সালের নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির বিজয়ও রোহিঙ্গা নিপীড়নের অবসান ঘটাতে পারেনি।

তিনি বলেন, চলতি বছরের অক্টোবরে মিয়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাসের নতুন রাজত্ব শুরু হয়েছে, যা ক্রমেই বিস্তার লাভ করছে। আমি ধারাবাহিকভাবে দেখছি হত্যা, গণগ্রেপ্তার, গণধর্ষণ, গণনির্যাতন, অগ্নিসংযোগ এবং গ্রামের পর গ্রাম গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ভয়াবহভাবে বেড়েই চলেছে।

গবেষকরা বলেছেন, তারা রাখাইনে পরিস্থিতির যে খবর পেয়েছেন তাতে করে তারা একটি অবরুদ্ধ-আতঙ্কগ্রস্ত এবং বাঁচার জন্য মরিয়া জনগোষ্ঠীর চিত্র উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

রোহিঙ্গা গণহত্যার বৈধতা দিচ্ছেন সু চি

আপডেট টাইম : ০৪:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬