অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

আমির খানকে ঘৃণা করি : সালমান খান

ডেস্ক: এমন কথা শুনলে চমকে যাওয়ারই কথা৷ তাই না? কিন্তু এমন কথা সালমান কেনই বা বললেন জানেন কি? তাহলে একটু খুলেই বলা যাক গল্পটা৷

সূত্রপাত আমিরের ‘দঙ্গল‘ ছবিকে ঘিরে৷ সালমানের পরিবার গিয়েছিলেন আমিরের বহুচর্চিত দঙ্গল ছবিটি দেখতে৷ প্রাক্তন কুস্তিগীর মহাবীর সিং ফোগাতের ভূমিকায় এ ছবিতে অভিনয় করেছেন মিঃ পারফেকশনিস্ট৷ নীতেশ তিয়ারি পরিচালিত এই ছবিতে রয়েছে আরও একঝাঁক অভিনেতা-অভিনেত্রী৷ আর বরাবরের মতোই এ ছবিতেও আমিরের অভিনয় প্রশংসা অর্জন করেছে সমালোচকদেরও৷ আর হবে নাই বা কেন? তিনি যে মিঃ পারফেকশনিস্ট৷

ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন বি-টাউনের বহু সেলেব এবং আমির-কিরণের ঘনিষ্ঠজনেরা৷ হাজির ছিলেন সল্লু মিঞার পরিবারও৷ আর তাঁদের মতেই দঙ্গল ছবিটি সুলতানকেও পেছনে ফেলে দিয়েছে৷ আর এ কথা খোদ সালমান ট্যুইট করে জানিয়েছেন৷ শুধু তাই নয় পাশাপাশি বলিউডে তাঁর অন্যতম প্রফেশনাল রাইভাল বলে পরিচিত আমিরকে জানিয়েছেন, তিনি ঘৃণা করেন তাকে, তবে তা পেশাগত ক্ষেত্রেই৷

এ তো গেল ‘ভাইজানে’র কথা৷ এ ট্যুইট দেখে আমিরও অবশ্য চুপ থাকেন নি৷ তিনি প্রত্যুত্তর দিয়েছেন সেই ট্যুইটারেই৷

হ্যাঁ, এমনই সম্পর্ক যেন খান তারকাদের মধ্যে৷ খাট্টা-মিঠা৷ আর বড়দিনে তাঁদের এই বন্ধুত্ব থুড়ি ট্যুইটার কথোপকথন যে তাঁদের ভক্তরাও উপভোগ করছেন তা বলাই যায়। সূত্র: কলকাতা ২৪

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমির খানকে ঘৃণা করি : সালমান খান

আপডেট টাইম : ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬