পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণ

বান্দরবান : বারন্দবানে প্রেমিককে আটকে রেখে তার সামনে প্রেমিকাকে ধর্ষণ করেছে ৪ যুবক। শুক্রবা (২৩ ডিসেম্বর) রাজপূণ্যাহ মেলায় বেড়াতে এসে ওই মারমা কিশোরী ধর্ষণের শিকার হন। বর্তমানে সে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, জেলা শহরে অনুষ্টিত রাজপূণ্যাহ মেলায় শুক্রবার বেড়াতে আসে রোয়াংছড়ি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই মারমা কিশোরী। রাজপূণ্যাহ মেলা থেকে রাত সাড়ে ১২টার দিকে ওই কিশোরী ও তার প্রেমিক শহরের বালাঘাটা সড়কের রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাওয়ার সময় ৪ জন যুবক প্রেমিক জুটিকে আটকে পাহাড়ের ঢালে নিয়ে যায়। সেখানে প্রেমিকের সামনে যুবকরা মারমা কিশোরীকে ধর্ষণ করে।

কিশোরীর প্রেমিক আলীকদম সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র উপোছাই মারমা বলেন, রাজপূণ্যাহ মেলা দেখতে শুক্রবার বান্দরবানে এসে তার প্রেমিকাকে নিয়ে বেড়াতে বের হন। রোয়াংছড়ি বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে ৪ যুবক তার গলায় ধারালো ছুরি ধরে তার প্রেমিকাকে জোর পূর্বক ধর্ষণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। কিশোরী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণ

আপডেট টাইম : ০৪:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬