অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জামাত-শিবির নেতাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চূড়ান্ত রায়ের আগের রাতে নাশকতার আশঙ্ককায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ জেলার আশুগঞ্জ, আখাউড়া, নাসিরনগর,বিজয়নগর ও বাঞ্ছারামপুরে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া শহর শাখা শিবির নেতা কুমিল্লা সরকারি কলেজের ছাত্র জিয়া উদ্দিন (২২), ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ছাত্র নাদিমুল (২২), ভাদুঘর আলিয়া মাদরাসার ছাত্র কাউছার মিয়া (২৫), আশুগঞ্জ উপজেলার জামায়াতকর্মী সৈয়দ হোসেন (৩৬), আখাউড়া উপজেলার শিমুল (২৪) ও হৃদয় (২৫), নাসিরনগরের শামসু মিয়া (৪০) ও আজিজুল হক (৪০), বিজয়নগরের খলিল মিয়া (৪৫) এবং বাঞ্ছারামপুরের আলম (২৭)।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) মাইনউদ্দিন খান জানান, শহর শাখা শিবিরের সেক্রেটারি সারওয়ারের বাসায় গোপন বৈঠক করার সময় তিনজনকে আটক করা হয়। বাকি সাত জনকে বিভিন্ন উপজেলা সদর থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪টি জামায়াত-শিবিরের বই, চাঁদা আদায়ের রশিদ ও জীবন বৃত্তান্ত ফরম জব্দ করা হয়েছে।
wpid-banglarkhabar24-banner.png.png

Tag :
জনপ্রিয় সংবাদ

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জামাত-শিবির নেতাকর্মী আটক

আপডেট টাইম : ০৯:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪