পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

বিচারপতি অভিশংসন বিল পাস

ফারুক আহম্মেদ সুজন :index_51868 বিচারপতি অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দিয়ে বহুল আলোচিত ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ পাস হয়েছে।

বুধবার রাতে জাতীয় সংসদে গোপন বুথে সরাসরি ব্যালটে স্বাক্ষরের মাধ্যমে সংসদ সদস্যদের ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাস হয়। ভোটে বিলটি পাসের প্রস্তাবের পক্ষে পড়ে ৩২৮ ভোট। বিপক্ষে কোনো ভোট পড়েনি।

এর আগে ভোটাভুটির জন্য সরকারি ও বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যদের সবাইকে জাতীয় সংসদে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নিয়ম অনুযায়ী প্রথমে বিলটি পাসের প্রস্তাব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক।

এরপর স্থায়ী কমিটির সুপারিশ করা বিলটির প্রতিটি উপদফা, দফা, প্রস্তাবনা ও শিরোনাম ভোটে দেন স্পিকার। পরে জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলোও স্পিকার ভোটে দেন। এই দুটি বিষয় কণ্ঠভোটে নাকচ হলে বিলটি পাসের প্রস্তাবের পক্ষে-বিপক্ষে সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে লবিতে গিয়ে গোপন বুথে স্বাক্ষর করেন। এরপর স্পিকার ভোটের ফলাফল ঘোষণা করেন।

এর মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপিত হলো। ওই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের কোনো বিচারককে তার বিরুদ্ধে প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে অপসারণের বিধান ছিলো। তবে ওই অনুচ্ছেদে বিচারপতিদের চাকরির বয়স বর্তমান বিধান অনুযায়ী ৬৭ বহাল থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

বিচারপতি অভিশংসন বিল পাস

আপডেট টাইম : ১০:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪