অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ

নাহার মেমোরিয়াল স্কুলের সাফল্যময় পথচলা

নিজস্ব প্রতিবেদক : রাজধানী দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য অন্তর্ভূক্ত মানিকদিয়া, এ এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নাহার মেমোরিয়াল স্কুল। ২০০১ সালে বেলাল হোসেনের উদ্যাগে যাত্রা শুরু করে স্কুলটি। দ্বীর্ঘ পথচলায় আজ স্কুলটি সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় পরিনত হয়।

শনিবার নাহার মেমোরিয়াল স্কুল আয়োজন করে পূনর্মিলনী, র‌্যালী, পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০১৭।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আশরাফুজ্জামান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিউদ্দিন আহমদ, চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দক্ষিণগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজর আলী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিনু। উদ্ভোধক ছিলেন, লায়ন কে. এম. মনজুরুল হক। সভাপতি, হাজী মো. শফিকুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে ছিলেন, মীর হোসেন চৌধুরী মিরু।

নাহার মেমোরিয়াল স্কুলের এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল “ অনলাইন দৈনিক বাংলার খবর ২৪.কম ”।

স্কুলের প্রতিষ্ঠাতা মো. বেলাল হোসেন বলেন, স্কুলটি এলাকার মানুষের একমাত্র বিদ্যা পিঠ। এখানে নিম্ন আয়ের পিতা-মাতার সন্তানরা বেশি লেখা-পড়া করে। সকলের সহযোগীতায় নাহার মেমোরিয়াল স্কুলটি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আশা করি আগামীতে স্থানীয় মাননীয় ব্যক্তিদের সহযোগীতা পেলে এটি একটি সুন্দর ও পরিপূর্ণ মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উপনিত হতে পারবে।

র‌্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়ে সাংস্কৃতিক সন্ধ্যা মাধ্যমে শেষ হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি আশরাফুজ্জামান ফরিদ বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠান অদ্য এলাকার একমাত্র আলোক শিখা। স্কুলের প্রতিষ্ঠাতা বেলাল হোসেন মহৎ পরিশ্রমে আজ নাহার মেমোরিয়াল স্কুলটি অনেক দূর এসেছে। তিনি বলেন, আমি স্কুলটির সার্বিক সাফল্য কামনা করে বলছি, তাদের সহযোগীতায় আমি পাশে থাকবো। শিক্ষার আলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আমি বিশ্বাস করি নাহার মেমোরিয়াল স্কুল একদিন অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠানে রূপ লাভ করবে।

অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে আশরাফুজ্জামান ফরিদ বলেন, আপনারা সন্তানের প্রতি বিশেষ দৃষ্টি দিবেন। তারা যেন লেখা পড়ার মনোযোগী হয়। খারাপ সঙ্গ যেন তাদের স্পর্শ করতে না পারে। ধর্মের নামে আপনার সন্তানকে কেউ যেন বিপথে উৎসাহ না করতে পারে।

মুখ্য আলোচক মীর হোসেন চৌধুরী মিরু বলেন, নাহার মেমোরিয়াল স্কুল আগামী দুই মাসের মধ্যে নিজস্ব জমিতে যাবে। এ জন্য তিনি সাবির্ক সহযোগীতা করবেন বলে উল্লেখ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

নাহার মেমোরিয়াল স্কুলের সাফল্যময় পথচলা

আপডেট টাইম : ০৬:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭