অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ব্যর্থদের কাছ থেকে রাজনীতি শেখার ইচ্ছা নেই : প্রধানমন্ত্রী

ফারুক আহম্মেদ সুজন :2721_51859_52025 রাজনৈতিক দেউলিয়াদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যর্থদের কাছ থেকে রাজনীতি শেখার ইচ্ছা আমাদের নেই। খুনিদের নিয়ে যারা দল করতে যায়, তারা ব্যর্থ হয়। তারা আবার আমাদের কাছে উপদেষ্টা হতে ধর্ণা দেয়; তাদের সম্পর্কে কিছু বলা দরকার আছে। রাজনৈতিক দেউলিয়ারা অসময়ে সরব আর সময়ে নিরব থাকে। তারা সফল হলে আমরা এ জায়গায় থাকতে পারতাম না।

আজ বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ নেতার সমাপ্তি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আর দরিদ্র থাকবেনা। আজকে আর বাংলাদেশকে বিশ্বের দরবারে ভিক্ষার ঝুড়ি নিয়ে যেতে যায়না। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। গতকাল একটি রায় হয়েছে। বিচার বিভাগ স্বাধীন। গতকাল তারা স্বাধীনভাবে এ রায় দিয়েছে। এ বিচার চলছে। এ বিচার চলবে। আমি জানিনা জামায়াত কেন হরতাল ডাকলো। তারা কী অখুশি? ফাঁসি দিলে কী তারা খুশি হতো?

তিনি বলেন, সমুদ্রের তলে যত সম্পদ রয়েছে আমরা তা তুলে আনবো। ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা সমুদ্র বিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য দুটি বিষয় চালু করে দিয়েছি। পাশাপাশি কক্সবাজারে একটি সমুদ্র গবেষণা ইনস্টিটিউট চালু করেছি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ব্যর্থদের কাছ থেকে রাজনীতি শেখার ইচ্ছা নেই : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪